News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কিছু খুচরো দল তিড়িং বিড়িং করে লাফাচ্ছে: শেখ হাসিনা

কিছু খুচরো দল তিড়িং বিড়িং করে লাফাচ্ছে: শেখ হাসিনা

দেশে কিছু ‘খুচরো রাজনৈতিক দল’ ছাগলের তিন নম্বর বাচ্চার মতো তিড়িং বিড়িং করে লাফাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে স্থানীয় সময় রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত দলগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগেও বলেছে, আন্দোলন করে নাকি আমাদের সরকার উৎখাত করবে। তো আন্দোলন করতে করতে সরকার উৎখাত তো দূরের কথা, জনগণের ভোট যেন আরও কয়েকগুণ বেশি পেল (আওয়ামী লীগ)।

তিনি বলেন, এখন আবার হুমকি-ধমকি দিচ্ছে। আর আমাদের কিছু খুচরা পার্টি আছে তারা লাফাচ্ছে।

শেখ হাসিনা বলেন, গণভবনে তো আপনারা যান। গণভবনে গরু, ছাগল, হাঁস, মুরগি সব আছে, বাগান আছে, সবকিছু তৈরি হয়। তো আমার একটা ছাগলের তিনটা বাচ্চা হয়েছে। এখন দেখি দুইটা বাচ্চা দুধ খায়। আরেকটা তিড়িং বিড়িং করে শুধু লাফায়। আমাদের দেশেও রাজনৈতিক দল কিছু আছে। একজন যদি কথা বলে তো তারা তিড়িং বিড়িং করে লাফায়। কিন্তু আসলে কিছুই করতে পারে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এখানে আরেক মজার ব্যাপার হচ্ছে, একেবারে অতি বাম অতি ডান তারা আবার একসঙ্গে হয়ে যায়। প্রশ্ন করলে বলে, আমরা তো একসঙ্গে হইনি আরেক দিকে মুখ করে ছিলাম। কিন্তু আপনারা দেখেন ওদিকে কমিউনিস্ট পার্টি এদিকে জামায়েত ইসলামী থেকে শুরু করে, সব আবার খুব আদর্শবাদী কথা, বিপ্লব করবে, সব হবে৷ বিপ্লব করতে করতে তারাও… হওয়ার পথে। আরেক দিকে বিএনপির অবস্থা তো আপনারা জানেনই।

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা যেন আর ব্যাহত না হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে।

তিনি বলেন, আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমি শুধু সেইটুকু চাই, কেউ যেন আবার এই দেশকে কখনো পেছনে না নিতে পারে। আবার যেন রাজাকার খুনিদের দেশ যেন না বানায়।

সরকার প্রধান বলেন, আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছি সেই অনুযায়ী আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ২০৪১ সালে বাংলাদেশের উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করে জাতির পিতার স্বপ্ন পূরণ করব, এটাই আমার প্রতিজ্ঞা।

মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সরকার প্রধান।

অনুষ্ঠানে তিনি প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS