News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘৯৫-৯৭ ফ্রেন্ডস স্যাটারডে ভাইবস’-এ গাইবেন জেমস

‘৯৫-৯৭ ফ্রেন্ডস স্যাটারডে ভাইবস’-এ গাইবেন জেমস

কিংবদন্তি ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বর্তমানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি-০৪) নবরত্ন হলে ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি।

এতে জেমস ছাড়াও রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ ও সুমনের পরিবেশনা থাকছে। এ কনসার্টটি আয়োজন করেছে ‘৯৫-৯৭ ফ্রেন্ডস’। এছাড়া ৯৫-৯৭ ফ্রেন্ডসদের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ইফতি শিমুল।

কনসার্ট প্রসঙ্গে আয়োজক কমিটির প্রধান ইফতেখারুল ইসলাম শিমুল জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল ৩টায় সাংস্কৃতিক পর্বের শুরুতে গান পরিবেশন করবেন রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ, সুমন ও ডিজে সনিকা। আর কনসার্টের শেষে রয়েছে নগরবাউল জেমস’র গান। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন তারা।

উল্লেখ্য, ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক এই কনসার্টটির স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক নেট, ইস্পাহানি, এসিআই ফান সুপার চ্যাম্প, ইমোউ, দ্য লাউঞ্জ৯৫, কুলফিডো, সলিউশন স্পিন। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ম্যাচ বক্স কমিউনিকেশন্স এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS