News Headline :
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে চাপ: ড. ফাহমিদা খাতুন অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
রাশিয়ার জন্য ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো: পুতিন

রাশিয়ার জন্য ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো: পুতিন

রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রে জো বাইডেনের প্রেসিডেন্সি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভালো হবে। বুধবার ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জুরিবিনকে দেওয়া অন ক্যামেরা সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।খবর সিএনএনের।

জুরিবিন পুতিনের কাছে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে জানতে চান। জবাবে পুতিন বলেন, বাইডেন রাশিয়ার জন্য ভালো হবেন। কারণ তিনি বেশি অভিজ্ঞ, তার অনুমানক্ষমতা ভালো, তিনি পুরোনা ঘরানার রাজনীতিকও।  

তবে পুতিন এও বলেন, রাশিয়া মার্কিন জনগণের আস্থা অর্জনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো নেতার সঙ্গেই কাজ করবে। তিনি বলেন, বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডের বিচার করতে হলে রাজনৈতিক অবস্থান দেখতে হবে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বিশ্বাস করি, বর্তমান প্রশাসনের অবস্থান অত্যন্ত ক্ষতিকর এবং ভুল।

রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধটি আরও দেড় বছর আগে শেষ হতে পারত যদি ২০২২ সালে ইস্তানবুলে বৈঠকের সময় চুক্তিগুলো রাখা হতো। তবে তিনি এটি স্পষ্ট করেননি কোন চুক্তিগুলোর কথা তিনি বলেছেন।  

ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার বিষয়ে পুতিন বলেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদান নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম এবং আছি। এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS