News Headline :
অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের
কাউখালীতে লরির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত 

কাউখালীতে লরির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত 

রাঙামাটির কাউখালী উপজেলায় লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের তবলছড়ি এলাকার আহম্মদ মিয়ার ছেলে মো. হানিফ (৫০)  ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে নবী হোসেন (৪৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে সৈকত চাকমা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত অপর ব্যক্তি মো. নূর আজিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলা শহর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চট্টগ্রামের রাণিরহাট যাচ্ছিল। পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের শালবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি লরি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যায়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS