News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পুত্র সন্তানের মা হলেন ঈশানা

পুত্র সন্তানের মা হলেন ঈশানা

শোবিজে আসার ১ দশক পর ২০১৯ সালে বিয়ে করেন ঈশানা খান। স্বামী সারিফ চৌধুরী, পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। সেখান থেকেই ভক্তদের মা হওয়ার সুখবর দিলেন এই অভিনেত্রী।

জানা গেছে, গেল ৯ ফেব্রুয়ারি সিডনির এক হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দুজনের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সন্তানের কিছু ছবিও শেয়ার করেছেন ঈশানা। এর ক্যাপশনে তিনি জানান, সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী।

মা হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী। ’

এর আগে ২০২৩ সালের নভেম্বরে ঈশানা জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছর পরিবারে আসবে নতুন অতিথি।

২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এ অংশ নেন ঈশানা। সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS