News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে এটি।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনটি মূলত সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে উচ্চ-পর্যায়ের নিয়মিত আলোচনার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে বিবেচিত। ২০১৭ ও ২০১৯ সালেও মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেক হাসিনা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS