News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

অসুস্থ মিঠুন চক্রবর্তীকে শনিবার (১০ ফেব্রুয়ারি) কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের এমআরআই করা হয়েছে।আপাতত তাকে নজরে রেখেছেন চিকিৎসকরা।

জানা যায়, এদিন সকালেও তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে তিনি একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ সময় বুক ব্যথায় বসে পড়েন তিনি। পরে এক মুহূর্ত দেরি না করে সোহমই তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে আইসিইউ কেবিনের ১২৮ নম্বর বেডে তাকে রাখা হয়েছে। ইতোমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে, তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন।

যদিও হাসপাতালের তরফে এখনো কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS