News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
গর্ভাবস্থায় কাশিতে ভুগছেন? 

গর্ভাবস্থায় কাশিতে ভুগছেন? 

গর্ভাবস্থায় নারীদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা আগের তুলনায় কমে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে সাধারণ জ্বর, সর্দির সমস্যা দেখা দেয়।গর্ভাবস্থায় সর্দি-কাশি হলে আরও সমস্যা ও অস্বস্তি হয়। এই সময় যেকোনো ওষুধ সহজেই গ্রহণ করা যায় না। তাই এই সময় অনেকেই ঘরোয়া প্রতিকারের খোঁজ করেন, এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ভ্রূণ এবং মায়ের ওপর পড়বে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, গর্ভাবস্থায় সর্দি, কাশি হলে আপনি কোনও ঘরোয়া প্রতিকারটি বেছে নেবেন।

গরম স্যুপ

গর্ভাবস্থায় সর্দি কাশি হলে গরম সবজি ও চিকেনের স্যুপ পান করতে পারেন। এর মধ্যে আদা, রসুন ও পেঁয়াজ দেবেন। এই উপাদানগুলো সর্দি কাশির হাত থেকে রক্ষা করবে। গরম স্যুপ পান করলে বসা সর্দিও উঠে আসবে।

রসুন

সর্দি কাশির ক্ষেত্রে রসুন দারুণ সহায়ক। এই উপাদানটি গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, রক্ত চলাচল সচল রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সুতরাং গর্ভবতীরা এক খোয়া রসুন প্রতিদিন খেতে পারেন।

নারিকেল তেল

নারিকেল তেলের অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল উপাদানের জন্য পরিচিত।  নারিকেল গর্ভাবস্থার ক্ষেত্রেও সুরক্ষিত। আপনি বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে নারিকেল তেলকে ব্যবহার করতে পারবেন। গরম পানির সঙ্গে এক চামচ নারিকেল তেল মিশিয়ে পান করুন বা তেলকে গরম করে শরীরে মালিশ করুন।
আদা

গর্ভাবস্থায় সর্দি কাশির হাত থেকে রেহাই দিতে সাহায্য করে আদা। এই উপাদান রক্ত চলাচল সচল রাখতে ও সংক্রমণের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কুসুম গরম পানিতে আদা, লেবুর রস ও মধু দিয়ে পান করতে পারেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS