News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সৌদি আরবে হত্যার দায়ে ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে হত্যার দায়ে ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

এক সুদানি নাগরিককে হাত-পা বেঁধে নির্যতনের পর ছুরিকাঘাতে হত্যার দায়ে চার ইথিওপিয়ান প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।  

বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, রায় আপিল ও সুপ্রিম কোর্টে বহাল ছিল। পরে রাজকীয় আদেশে রায় চূড়ান্ত করা হয়। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এ রায় কার্যকর করা হয়।

সৌদি আরব হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগ করে।

গত ডিসেম্বরে সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের চূড়ান্ত রায়ে এক ব্যক্তিকে মুখে কীটনাশক স্প্রে করে হত্যা করার দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে আর্থিক বিরোধে জেরে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

হত্যাকাণ্ডের পর লাশ দাফন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই দুই প্রবাসী। তবে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যানুসারে, ২০২৩ সালে দেশটিতে কমপক্ষে ১৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২২ সালে ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের মধ্যে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা একদিনে, যা গত ৩০ বছরে দেশে সর্বোচ্চ।

সূত্র: ওয়ার্ল্ড গালফ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS