News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
হাসপাতাল থেকে বাসায় জাহিদ হাসান

হাসপাতাল থেকে বাসায় জাহিদ হাসান

ঠাণ্ডাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

জানা গেছে, মঙ্গলবার শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নেওয়া হয়েছে এই অভিনেতাকে।

বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি গণমাধ্যমকে বলেন, শীতের সময় জাহিদ ভাইয়ের এই সমস্যা হয়। এটা বড় কোনো ব্যাপার নয়। এখন তিনি সুস্থ। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

জাহিদ হাসানের জন্য যারা উৎকণ্ঠায় ছিলেন তাদের উদ্দেশে অভিনেতার স্ত্রী মডেল-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ বলেছেন, আপনাদের প্রিয় অভিনেতা এখন সুস্থ। যারা নানাভাবে খোজ নেওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই তার জন্য দোয়া করবেন।

গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠাণ্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS