News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
‘দাহাদ’র টিজারে দেখা দিলেন সোনাক্ষী

‘দাহাদ’র টিজারে দেখা দিলেন সোনাক্ষী

বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোনাক্ষী সিনহা। সালমানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় জগতে ডেবিউ করেছিলেন তিনি। সেই সিনেমায় পুলিশ অফিসার চুলবুল পান্ডের স্ত্রী চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন। এবার একেবারে পুলিশের চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে।

বুধবার মুক্তি পেয়েছে সোনাক্ষীর আসন্ন সিনেমা ‘দাহাদ’ এর টিজার। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিং। এবার তাকে দেখা যাবে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা। ছবির নাম ‘দাহাড়’। ইতিমধ্যে, মুক্তি পেয়েছে সিনেমার টিজার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে টিজারটি শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর।

কোন চক্রে প্রাণ হারাতে হয় এই ২৭ জন নারীকে, সেই রহস্য কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? সেই উত্তর পেতে হলে ‘দাহাড়’ মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, এর আগে সঞ্জয় লীলা বানশালীর ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS