News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
৫১ লাখ টাকার ঘড়ি কিয়ারার হাতে!

৫১ লাখ টাকার ঘড়ি কিয়ারার হাতে!

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ের পর কাজ আর সংসার নিয়েই অধিক ব্যস্ত এই অভিনেত্রী।বলিউডের অন্য তারকাদের মতো কিয়ারাও বেশ ফ্যাশন সচেতন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করে থাকেন এই অভিনেত্রী।

এবার বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি পরে আলোচনায় এলেন কিয়ারা।

সম্প্রতি করন জোহর সঞ্চালিত কফি উইথ করন অনুষ্ঠানে গিয়েছিলেন কিয়ারা আদভানি। এতে কালো রঙের পোশাকের সঙ্গে একটি ব্রেসলেট ঘড়ি পরেন। কিন্তু নেটিজেনদের নজর কেড়েছে এই ঘড়িটি।

বলিউড শাদিস ডটকম জানিয়েছে, কিয়ারার হাতের ঘড়িটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি সেরপেন্তি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ঘড়িটি নতুন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

এ ঘড়ি প্রস্তুত করতে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং হীরা ব্যবহার করা হয়েছে। পানির ৩০ মিটার গভীর পর্যন্ত ঘড়িটি পানি প্রতিরোধী। সেরপেন্তি স্পিগ ওয়াচটির মূল্য ৪৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৭২ হাজার টাকার বেশি।

কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এতে কিয়ারার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান। বর্তমানে ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS