News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
গায়ের রং নিয়ে মন্তব্য, কটূক্তিকারীদের কড়া জবাব মাহির

গায়ের রং নিয়ে মন্তব্য, কটূক্তিকারীদের কড়া জবাব মাহির

সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে।ভিডিওটি দেখে অনেকে মাহির গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন। বিষয়টি নজর এড়ায়নি মাহিরও।

সামাজিকমাধ্যম ফেসবুকে কটূক্তিকারীদের কড়া জবাবও দিয়েছেন।

মাহি লেখেন, মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না।

এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে।

মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তার পরও মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়। ’

নিজের চেয়ে কাজের সমালোচনা করলে বেশি খুশি হন। বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS