News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুন

যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিউ যাত্রী সেবা নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, বাসে গ্যাস লাইনের গোলযোগের কারণে এ ঘটনা ঘটল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য জানান।

তিনি জানান, দুপুর পৌনে দুইটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুন লাগার সংবাদে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। পরে সোয়া দুইটার দিকে আগুন নির্বাপণ করা হয়।

যাত্রীদের বরাতে তিনি আরও জানান, নিউ যাত্রী সেবা নামে বাসটি ফেনী থেকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় এলে ভেতরে থাকা গ্যাস লাইনের ত্রুটির কারণে আগুন ধরে যায়।

বাসের ভেতরে সিট ও ইঞ্জিনের অংশ পুড়ে গেলেও হতাহতের খবর নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS