News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য যারা

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য যারা

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যদের সভাপতি মণ্ডলী নির্বাচন করা হয়েছে।  

মঙ্গলবার (জানুয়ারি ৩০) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিয়ে এসে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

এ সময়  তিনি এই অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। এরা হলেন ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম, মোহাম্মদ সাহাবুদ্দিন, আফম রুহুল হক, হাফিজ উদ্দিন আহমেদ, উম্মে কুলসুম স্মৃতি।

স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকের সভাপতিত্ব করবেন।  

এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি পেশ করেন।

শোক প্রস্তাবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া শোক প্রস্তাবে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সাবেক সংসদ সদস্য ড. মো. আকরাম হোসেন চৌধুরীসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

পরে প্রস্তাবটি গৃহীত হয় এবং সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS