News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বক্স অফিসে আয় ১০০ কোটি ছাড়িয়েছে ফাইটার 

বক্স অফিসে আয় ১০০ কোটি ছাড়িয়েছে ফাইটার 

হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ফাইটার মুক্তির চার দিনে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির আয় ছাড়িয়েছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে ভারতে ২২.৫ কোটি রুপি আয় করেছে ফাইটার।দ্বিতীয় দিন ৩৯.৫ কোটি আয় করে সিনেমাটি।  

সবমিলিয়ে চারদিনেই সিনেমাটি ১০০ কোটির ঘরে প্রবেশ করে। রোববার দেশের ৩১.৫৬ শতাংশ সিনেমার বাজারে দখল রেখেছিল ফাইটার।  

ভারতীয় বক্স অফিসে ৪ দিনে ফাইটারের আয় এখন ১১৮ কোটি রুপি। বিশ্বব্যাপী ১৮০ কোটির মতো আয় করেছে সিনেমাটি।


‘ফাইটার’-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি হৃতিকের তৃতীয় সিনেমা।  

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে হৃতিক ও দীপিকার সঙ্গে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখ। বক্স অফিসের পাশাপাশি দর্শক ও সমালোচক মহলেও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

দর্শকরা বলছেন, ‘ভারতের বিমানবাহিনী নিয়ে নির্মিত সিনেমাগুলোর মাঝে সেরা এটি। ফোরডিতে দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর। ভারতীয় বিমানবাহিনীর মিশনগুলো দেখে শরীর শিউরে উঠবে। দারুণ বিনোদন…অসাধারণ সিনেমা…স্টান্ট সিকুয়েন্সগুলো অতুলনীয়, গল্পও শক্তিশালী, অ্যাকশন ওয়ান্ডারফুল। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS