News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হাসপাতালে জাহিদ হাসান

হাসপাতালে জাহিদ হাসান

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এখনো তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, শীতের কারণে এ অভিনেতা বেশ বিপাকে পড়েছিলেন। এতে তার অ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখনো মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি।

বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS