News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা

বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা

বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্ধনা।

এর আগে বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি পাওয়া গেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে।  

২০২৩ সালের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডন প্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। হাসান আজাদের সঙ্গে স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন।

স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS