News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
যাত্রাবাড়ীতে দুই ভবনের মাঝে মিলল যুবকের মরদেহ

যাত্রাবাড়ীতে দুই ভবনের মাঝে মিলল যুবকের মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকার একটি গলিতে দুই ভবনের মাঝ থেকে হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, চুরি করে গ্রিল বেয়ে নিচে নামার সময় পড়ে মারা গেছে ওই যুবক।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন জানান, সকাল পৌনে এগারোটার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তারা খবর পান, মীরহাজীরবাগ কাঁচাবাজার সোনালী হোটেল গলিতে দুটি ভবনের মাঝে এক যুবক মৃত অবস্থায় পড়ে আছে। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা সেখানে উপস্থিত হন। খবর দেওয়া হলে সিআইডির ফরেনসিক টিম ঘটনারস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনের পঞ্চম তলার রেলিং বেয়ে চুরি করার সময় সেখান থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহত হাসানের বাড়ি ভোলার সদর উপজেলায়। বাবার নাম শামসুদ্দিন। বর্তমানে মীরহাজীরবাগ এলাকায় থাকতেন। আগে বাহাদুর শাহ পরিবহনে কাজ করতেন তিনি। তবে বর্তমানে তেমন কিছুই করতেন না। প্রায় এক দেড় মাস ধরে তিনি বাসায় যেতেন না বলে তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS