News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দেন অভিনেত্রী!

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দেন অভিনেত্রী!

মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’খ্যাত কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভারগারা। ৪৭ বছর বয়সী মার্কিন অভিনেতা জো ম্যাঙ্গানিলোর সঙ্গে ঘর বেঁধেছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রী।২০২৩ সালের জুলাই মাসে ৮ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন তারা।

তবে ওই সময় বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেননি কেউ। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকার দিয়েছেন সোফিয়া। এতে বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই অভিনেত্রী।

সোফিয়া ভারগারা বলেন, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনও কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।

১৯৯১ সালে জো গঞ্জালেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার প্রথম বিয়ে। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

এ সন্তানের কথা উল্লেখ করে সোফিয়া ভারগারা বলেন, ১৯ বছর বয়সে আমি মা হয়েছি, আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।

ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান সোফিয়া, উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব; আমাকে এটাই করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS