News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিয়ে করলেন মৌ

বিয়ে করলেন মৌ

বিয়ের পিঁড়িতে বসেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বরের নাম আরিফ হক।

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন মৌ। তিনি জানান, পারিবারিকভাবেই ছোট আয়োজনে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মৌ এর ভাষ্য, ‘আরিফ আমাকে পছন্দ করতেন। পরে সে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আমি তার কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নিই বিয়ে নিয়ে ভাবার জন্য। এরপর একটা পর্যায়ে মনে হয়, তাকে বিয়ে করা যায়।’

একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খুব শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন হবে।

জানা গেছে, মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মৌ অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও করছেন তিনি। ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS