News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিপদমুক্ত মোস্তফা সরয়ার ফারুকী

বিপদমুক্ত মোস্তফা সরয়ার ফারুকী

হাসপাতালে নিউরো আইসিইউতে অবজারভেশনে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২২ জনুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ অসুস্থতার খবর জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

নতুন খবর হচ্ছে বিপদমুক্ত মোস্তফা সরয়ার ফারুকী। এ তথ্য জানিয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

তিনি বলেন, প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরোয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ।  

যোগ করে তিনি আরও বলেন, কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ, এত দোয়া আর ভালোবাসার জন্য।

ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।

২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS