News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মুক্তির আগেই রাম চরণের সিনেমার আয় ৩০০ কোটি!

মুক্তির আগেই রাম চরণের সিনেমার আয় ৩০০ কোটি!

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষের দিক থেকে আলোচনায় রয়েছে বড় বাজেটের সিনেমাটি।এস. শংকর নির্মিত সিনেমা চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে।

‘গেম চেঞ্জার’-এ শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। যেখানে তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

জানা গেছে, মুক্তির আগেই সিনেমাটির ডিজিটাল স্বত্ব মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে।  

সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘গেম চেঞ্জার’ সিনেমার ডিজিটাল স্বত্ব ২৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকার বেশি) কিনে নিয়েছে জিফাইভ।  

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানায়, এ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে শর্ট টেম্পার চরিত্রে দেখা যাবে। আর অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিকের। পরিচালক এস শংকর এ দুটো চরিত্রই নির্ভুলভাবে তৈরি করেছেন।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। রাম চরণ-কিয়ারা ছাড়াও এতে আরও অভিনয় করছেন অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS