বিশ্বকাপ ফুটবলের পারফরম্যান্স সচরাচর ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণে বড় ভূমিকা রাখে। ২০০৬ সালে ফ্যাবিও ক্যানাভারো, ২০১৮ সালে লুকা মদরিচ কিংবা দুই বছর আগে লিওনেল মেসির বর্ষসেরা হওয়ার পেছনে বিশ্বকাপের অবদান ছিল মুখ্য। তবে ২০২৬ সালের নিউ ইয়র্ক ফাইনালের পর চিত্রটি কিছুটা ভিন্ন। স্পেন চ্যাম্পিয়ন হলেও বর্ষসেরার দৌড়ে এবার একক কোনো বিস্তারিত পড়ুন
সদ্য সমাপ্ত বিশ্বকাপের চরম হতাশা পেছনে ফেলে নতুন করে শুরু করতে চাইছে ব্রাজিল। আর সেই যাত্রায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গন্তব্য হতে পারে প্রতিবেশী দেশ ভারত। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গের ফুটবল-পাগল শহর কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারে সেলেসাওরা। ম্যাচটি আয়োজনের ব্যাপারে এরই মধ্যে ভারতীয় সংগঠকদের সঙ্গে বিস্তারিত পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাব ফুলহামের মূল একাদশের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ১৮ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড।নরউইচ সিটির বিপক্ষে একটি প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে তার অভিষেক ঘটে। মটস্পার পার্কে আয়োজিত এই লড়াইয়ে দ্বিতীয়ার্ধের বিস্তারিত পড়ুন
জেলা ও মহানগর পর্যায়ে কোচ নিয়োগের জন্য নেওয়া পরীক্ষায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১৮ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় পাস করেছেন মাত্র ২০ জন।এমনকি কয়েকজন প্রার্থী লিখিত পরীক্ষায় খাতা প্রায় খালি জমা দিয়েছেন বলেও জানা গেছে। ব্যবহারিক পরীক্ষাতেও অনেকের পারফরম্যান্স সন্তোষজনক নয়। গত ২২ থেকে ২৪ জুলাই তিন বিস্তারিত পড়ুন
গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের সাঁতার প্রতিযোগিতায় পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের সাঁতারু সুকুমার রাজবংশী। তবে সামগ্রিক ফলাফলে দ্রুততম সাঁতারুদের মধ্যে জায়গা করতে না পারায় সেমিফাইনালে ওঠা হয়নি তার। শুক্রবার (২৪ জুলাই) গ্লাসগোর টলক্রস সুইমিং সেন্টারে অনুষ্ঠিত প্রথম হিটে সুকুমার ১ মিনিট ১০.৩৯ সেকেন্ড বিস্তারিত পড়ুন
পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি। এই ক্লাবের পরিকল্পনাকারী বাংলাদেশের প্রথমওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পুরান ঢাকার বংশালের বাংলাদেশ মাঠে (সাবেক পাকিস্তান মাঠ) জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।সভাপতিত্ব করেন *ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, এনামুল হক বিজয়, হাসিবুর রহমান শান্ত, সাবেক জাতীয় হকি তারকা কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল সহ পুরান ঢাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। অ্যাকাডেমির পরিকল্পনাকারী মেহরাব হোসেন অপি বলেন, পুরান ঢাকায় ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য থাকলেও প্রতিভা বিকাশের জন্য দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণকেন্দ্রের অভাব ছিল। সেই শূন্যতা পূরণ করতেই ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির যাত্রা।তিনি বলেন, এখান থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ ও মেধাবী ক্রিকেটার তৈরি হবে—এটাই তাদের লক্ষ্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, পুরান ঢাকার মাঠগুলো সংস্কার ও খেলাধুলার উপযোগী করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ সব ধরনের খেলাধুলার প্রসারে গুরুত্ব দিতে হবে। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, পুরান ঢাকার বাংলাদেশ মাঠ থেকেই একসময় জাতীয় দলের অনেক ক্রিকেটার উঠে এসেছেন। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতেও এখান থেকে নতুন তারকা তৈরি হবে। তিনি আরও বলেন, একজন ক্রিকেটার গড়ে তুলতে শুধু কোচ নয়, পরিবার, স্থানীয় মানুষ এবং মাঠ—সবকিছুরই ভূমিকা রয়েছে। মাঠ বাঁচলে দেশের ক্রিকেটও আরও সমৃদ্ধ হবে। বিস্তারিত পড়ুন
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।তার সঙ্গে আছেন জশ হ্যাজলউড, নাথান লায়নের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। অর্থাৎ, শক্তির বিচারে প্রায় পূর্ণাঙ্গ দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এমন দল ঘোষণাকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের বিস্তারিত পড়ুন
স্পেনের ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদের থার্থুয়েলা প্যালেসে জাতীয় দলকে দেওয়া রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিসিয়ার ছোট মেয়ে প্রিন্সেস সোফিয়ার সঙ্গে স্প্যানিশ ১৭ নম্বর তারকা লামিনে ইয়ামালের সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের একটি ভিডিও ক্লিপ ভাইরাল বিস্তারিত পড়ুন
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের ১-০ ব্যবধানের জয়ের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এক চমকপ্রদ বক্তব্য দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো গাভি। ফাইনাল বাঁশি বাজার পর মাঠের হাতাহাতিতে আর্জেন্টিনা দলের লিয়ান্দ্রো পারেদেসের হাতে নিগৃহীত হওয়া সত্ত্বেও স্প্যানিশ এই তরুণ মনে করেন, এই ঘটনার জন্য পারেদেসকে জাতীয় বিস্তারিত পড়ুন
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর ওপর চড়াও হওয়ার ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ রোবের্তো ফাবিয়ান আয়ালা। স্প্যানিশ তারকার করা একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই মাঠের সেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।তবে নিজের আচরণের জন্য তিনি গভীর বিস্তারিত পড়ুন