স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এখন থেকে পুরোপুরি ইসলামী ব্যাংক হিসাবে পরিচিত হবে এবং নাম পরিবর্তন করে হয়েছে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ব্যাংকটির নাম পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে এ সম্পর্কিত একটি সার্কুলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বিস্তারিত পড়ুন

রিজার্ভ ৩৪ বিলিয়ন অতিক্রম করল

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। একই সময়ে নিট রিজার্ভ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৭ কোটি বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার (বিপিএম-৬)। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে ছয় বিস্তারিত পড়ুন

ইপিএ চুক্তিতে সেবাখাতে জাপানের বিনিয়োগ প্রত্যাশা সরকারের: বাণিজ্য সচিব

অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর হওয়ায় বাংলাদেশের সেবাখাতে জাপানের ভালো বিনিয়োগ আসবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই চুক্তির ফলে বাংলাদেশ জাপানকে ৯৮টি সেবাখাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অপরদিকে জাপান বাংলাদেশের জন্য ১২০টি সেবাখাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাপানের সঙ্গে স্বাক্ষরিত ইপিএ চুক্তি বিষয়ে এক বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে

বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। এক সপ্তাহের বেশি সময় ধরে এ বন্দরে অচলাবস্থা চলছে। শত শত জাহাজ আটকে আছে। গত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল মাল ওঠানামাসহ সব ধরনের কাজ। শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিদেশি জাহাজ কোম্পানিগুলো দিনের পর দিন অপেক্ষায় বিস্তারিত পড়ুন

আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।  শনিবার (৭ ফেব্রুয়ারি) বিস্তারিত পড়ুন

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কাজ কেবল অর্থনীতি বা বিজ্ঞানের বিষয় নয়; এটি ধর্ম, সংস্কৃতি ও সামাজিক আচরণ-সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।  তিনি বলেন, আমরা যে মৎস্যসম্পদ নিয়ে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ। বিষয়টিকে কেবল অর্থনৈতিক বা প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখলে বিস্তারিত পড়ুন

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বিপণিবিতান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। নির্বাচনের দিন ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ সহজ করতে এবং সরকারি দেওয়া ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়। গত বৃহস্পতিবার (৫ বিস্তারিত পড়ুন

৭ মাসে বাজার থেকে ৪.৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪৫১ কোটি ৯৫ লাখ ডলার (৪.৫ বিলিয়ন ডলার) কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দর পতন রোধ ও বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলো থেকে বিভিন্ন সময় এসব ডলার কেনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২.৩০ বিস্তারিত পড়ুন

ব্যবসার উন্নয়নে ন্যায্যতা-নৈতিকতা নিশ্চিতসহ কাঠামোগত সংস্কার জরুরি

এলডিসি উত্তরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের জন্য দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি পর্যায়ে ন্যায্যতা ও নৈতিকতার চর্চা নিশ্চিতকরণসহ নীতি কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ: নীতিগত অনুশীলনের সমস্যা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বিস্তারিত পড়ুন

রপ্তানিমুখী হস্তশিল্পের প্রসারে সহায়তা বাড়াবে পিকেএসএফ

প্রায় এক ট্রিলিয়ন ডলারের রপ্তানি বাজারে বাংলাদেশি হস্তশিল্পের প্রসার ঘটাতে এ খাতে অর্থায়ন ও অন্যান্য সহায়তা বাড়াবে পিকেএসএফ। পাশাপাশি দেশীয় বাজার সম্প্রসারণেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে রপ্তানিমুখী হস্তশিল্প প্রতিষ্ঠান ‘তরঙ্গ’ পরিদর্শনকালে এ কথা বলেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান।  এ সময় আরও উপস্থিত ছিলেন- পিকেএসএফের বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS