ব্যাংক একীভূত করার উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে, সেসব পদক্ষেপ কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি। একীভূতকরণের উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে অনুষ্ঠত সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তা দেন। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকে বিস্তারিত পড়ুন
বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় বছর ছিল এক চরম পরিবর্তনের সময়। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বড় ধরণের সংস্কারের আশা করেছিলেন। কিন্তু সূচক ও লেনদেনের গতিপ্রকৃতি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি নতুন নেতৃত্বের বিস্তারিত পড়ুন
ইরানের হামলার জেরে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পরপরই ইউরোপ ও এশিয়ায় গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। একই সময়ে সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার পর আগুন লাগায় দেশের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগারের কিছু ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিস্তারিত পড়ুন
অক্সফোর্ড ইকোনমিকসের ‘রাজনৈতিক স্বস্তি ফিরলেও রূপান্তরের ঝুঁকি এখনো আছে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্বস্তি ফিরেছে। তবে গত আগস্টের পর থেকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি বেড়েছে। এই সময়ে দেশের অর্থনৈতিক ঝুঁকি দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৭ দশমিক ১–এ দাঁড়িয়েছে, বিস্তারিত পড়ুন
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। এর ফলে হবিগঞ্জ ও আশেপাশের অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে জানিয়েছে গ্রুপটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জের একটি হোটেলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। তিনি বলেন, ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শুধু দেশের অন্যতম বৃহৎ শিল্পপার্ক নয়; এটি নারীর ক্ষমতায়নে একটি শক্তিশালী মাধ্যম।এই শিল্পপার্কে সরাসরি ১২ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নারী কর্মীরা বিভিন্ন উৎপাদন প্লান্টে দক্ষতার সঙ্গে কাজ করায় সাম্প্রতিক সময়ে নারীদের নিয়োগ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এছাড়া শিল্পপার্কটি চালু হওয়ার পর এলাকায় ক্ষুদ্র ব্যবসা, পরিবহন খাতসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।’ কামরুজ্জামান কামাল বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নারীদের প্রকৃত ক্ষমতায়ন ও সাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা গেলে দেশের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা এই শিল্পপার্কে বিনিয়োগ অব্যাহত রেখেছি। আশা করছি, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগামী দিনে নারী কর্মীর সংখ্যা ২০ হাজারে পৌঁছাবে।’ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, ‘আমাদের শিল্পপার্কটি শুধু নারীদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে এমন না; বরং নিয়মিত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রমোশনের সমান সুযোগ দিচ্ছে। নারীবান্ধব নীতিমালার মাধ্যমে নারী কর্মীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে।’ তিনি আরও জানান, ‘এই শিল্পপার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট, মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন।’ বিস্তারিত পড়ুন
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। একই সঙ্গে রুপার দামও ১৭৫ বিস্তারিত পড়ুন
মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। পাশাপাশি আলুর দামও নেমেছে উল্লেখযোগ্যভাবে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া বাজার ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেশি পেঁয়াজ: কেজিতে ৩৫–৪০ টাকা (গত সপ্তাহের চেয়ে ১৫–২০ বিস্তারিত পড়ুন
পবিত্র মাহে রমজানের নবম দিন রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে কমেছে সব ধরনের মুরগির দাম । শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র। এসব বাজারে শীতকালীন সব ধরনের সবজি কেজিতে বিস্তারিত পড়ুন
২০ রমজানের মধ্যে বোনাস-বেতন না দিলে স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারী উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা। এমন হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ হুশিয়ারি দেন। শ্রমিক নেতা কাজী রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন কে.এম. বিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১ লাখ ১২ হাজার ৫৫০ কোটি ৬০ লাখ টাকা। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৩৬ হাজার ৫৫১ কোটি টাকা। ২০২৪ সালের জুলাইয়ে এ পরিমাণ ছিল ৯ লাখ ২৪ হাজার কোটি টাকা। ওই সময় আওয়ামী লীগ সরকার বিস্তারিত পড়ুন