এনসিপি ‘নতুন বন্দোবস্ত’ নয়, ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বন্দোবস্তের’ রাজনীতির কথা বললেও বাস্তবে তারা ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য বিস্তারিত পড়ুন

এনসিপির নাসীরুদ্দীন-সারজিসদের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্রদলের

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে মামলার পরদিনই পাল্টা মামলার আবেদন করেছে ছাত্রদল। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক নম্বর এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দুই নম্বর আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রোকন বিস্তারিত পড়ুন

জুলাই সবার, কারও একার নয়: শফিকুর রহমান

জুলাই গণ-আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একার নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  তিনি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো দলের সম্পত্তি নন, তারা পুরো জাতির সম্পদ।তাই শহীদ ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় বিস্তারিত পড়ুন

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) রক্তদাতা সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। থ্যালাসেমিয়া সমিতির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আপনারা আমার বিস্তারিত পড়ুন

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সর্বশেষ প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। কংগ্রেস নেতা বিস্তারিত পড়ুন

সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে হবে: মির্জা ফখরুল

ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে যেতে বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিস্তারিত পড়ুন

আমাদের ওপর ধারাবাহিক হামলা হচ্ছে, ভয়াবহ পরিবেশ তৈরি করা হয়েছে: আখতার

হবিগঞ্জে হামলার পর আজ সিলেটেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, তাঁদের ওপর ধারাবাহিকভাবে হামলা করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি ভয়াবহ ও বীভৎস পরিবেশ তৈরি করা হয়েছে। হবিগঞ্জে গত মঙ্গলবারের হামলায় চোখে আঘাত পাওয়া জাতীয় ছাত্রশক্তির স্থানীয় নেতা আলিফ চৌধুরী ঢাকার বিস্তারিত পড়ুন

এনসিপির ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ, সেখানেও হামলা, আহত ২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে। সংগঠনটির দাবি, হামলায় অন্তত ২০ জন নেতা–কর্মী আহত হয়েছেন। ছাত্রশক্তির অভিযোগ, এই হামলায় জড়িত বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন। আদেশে বলা হয়, পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (২৯ জুলাই) ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বিস্তারিত পড়ুন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS