প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য বিস্তারিত পড়ুন
আগামী বছরের প্রথমেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জয়লাভ করে আসতে হবে বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলের বিস্তারিত পড়ুন
কর্মদক্ষতার ওপর নির্ভর করবে বর্তমান সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের ভাগ্য। সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন বার্তা দেওয়া হয়েছে।তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্দিষ্ট কোনো সময়সীমার ওপর ভিত্তি করে নয়; কাজের অগ্রগতি, জনসেবার মান এবং সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারলে মন্ত্রী-উপদেষ্টাদের পদ থাকবে, না পারলে থাকবে না—এমন একটি নীতি নিয়ে এগোচ্ছে বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিস্কার করায় তার এমপি পদটি শূন্য হওয়ার বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়ে জামায়াত চিঠি দিলেই তার পদ শূন্য হবে কি-না, সে বিষয়টিও সামনে এসেছে।তবে সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে এ নিয়ে সরাসরি কোনো বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।তবে এটি কবে কোথায় ধারণ করা হয়েছে সেটি জানা যায়নি। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। সেখানে টেবিলে বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত’ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।এর মধ্যে তার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিভিন্ন মাধ্যমে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৭ সেকেন্ডের বিস্তারিত পড়ুন
ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের কথা স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই বিপ্লবেরই সন্তান। বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম।বিএনপির মধ্যেই বিপ্লবের প্রকৃত শক্তি অন্তর্নিহিত রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের হতাশা ঝেড়ে ফেলে কঠোর পরিশ্রমে বিশ্বাসী হয়ে দলের আদর্শ বুকে ধারন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই।ন্যায়ের শূন্যতা একদিন নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের অবসান এবং শত প্রতিকূলতা পেরিয়ে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া প্রমাণ করে যে, কারও শ্রম বা আত্মদান কখনো বৃথা যায় না। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টা বলেন, সরকার সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের পরিসর বাড়াচ্ছে এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দিচ্ছে। এক-দুই বছর পর এসব যুগান্তকারী উদ্যোগের সুফল যখন সাধারণ মানুষের হাতে পৌঁছাবে, তখনই জাকির হোসেন নান্নুর মতো ত্যাগী মানুষদের আত্মদান সার্থক হবে। দীর্ঘ ১৭ বছর বাড়িঘর ও আত্মীয়স্বজন ছাড়া প্রবাসে নানা নিপীড়ন সহ্য করে দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে একটি ‘বড় ও অস্বাভাবিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন রিজভী। বিগত ফ্যাসিবাদী সরকারের প্রহসনের ‘আমি এবং ডামি’ নির্বাচনের পর তৈরি হওয়া হতাশা কাটিয়ে এই বিজয়কে বড় অর্জন হিসেবে আখ্যা দিয়ে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি। বক্তব্যে দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকারী মেজর (অব.) মোজাফ্ফর হোসেনকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বিচারহীনতা ও ষড়যন্ত্রের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি কড়া প্রশ্ন রেখে বলেন, এই ৪৫ বছর সে কোথায় ছিল? আন্তর্জাতিক বা দেশের ভেতরে কারা তাকে এতকাল আশ্রয় দিয়েছে? এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেসময় তিনি অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তাকে অস্ত্র দেওয়া হয়েছিল। দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে কারা ব্যবহার করেছিল, তা আজ নতুন করে আলোচনার সময় এসেছে। একইভাবে সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মুগ্ধ, ওয়াসিফ, আবু সাঈদদের মতো বীরদের ওপর পুলিশের সঙ্গে মিলে গুলি চালিয়ে রক্তের বন্যা বইয়ে দেওয়া হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ার পর তাদের কারা আশ্রয় দিয়েছে, সে বিষয়েও জবাব দাবি করেন তিনি। বিস্তারিত পড়ুন
জামায়াতে ইসলামীর সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। তিনি বলেন, ‘আমি তাদের বিরুদ্ধেই বলছি।যারা ঈমানদার ও ভালো মাওলানা তাদের এক শ সালাম। তবে এদের থেকে সাবধান থাকবেন।’ সম্প্রতি এক বক্তব্যে তিনি এ মন্তব্য বিস্তারিত পড়ুন
বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জুলাই) রাতে নৈশভোজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত শুভেচ্ছা বিস্তারিত পড়ুন
যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলনের সহযোদ্ধাদের এ মিলনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব ও বিস্তারিত পড়ুন