News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ফয়সাল আল নূরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।  তাকে পরবর্তী পদায়নের জন্য সিলেটবিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে প্রত্যাহার করে।  বিস্তারিত পড়ুন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: রূপসী বাংলার স্টাফের মাথায় ৭ সেলাই

বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলন্ত বগিতে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের ক্যান্টিন স্টাফ মো. সবুজ। এ ঘটনায় ট্রেনটির যাত্রী ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গত কয়েকদিনের মধ্যে মোকশেদপুর ও নগরকান্দার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়-ট্রেনটি ওই এলাকা বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পল কাপুর। অনুষ্ঠানে যোগ দেওয়ার বিস্তারিত পড়ুন

বিচার বিভাগ ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ স্থগিতে ক্ষুব্ধ টিআইবি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় বিষয়ক দুইটি অধ্যাদেশ বাতিল এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের নামে স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই অধ্যাদেশ তিনটি হুবহু বিল আকারে উত্থাপনের দাবি জানিয়ে দুর্নীতি দমন কশিমন, পুলিশ কমিশন ও তথ্য অধিকারবিষয়কসহ স্থগিতের সুপারিশপ্রাপ্ত বাকি অধ্যাদেশসমূহের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিস্তারিত পড়ুন

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় রাজধানী গুলশানের সোসাইটি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ওই মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম। দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান স্পিকার হাফিজ উদ্দিন বিস্তারিত পড়ুন

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে

ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে বিস্তারিত পড়ুন

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-গাম্বিয়া

গাম্বিয়া প্রজাতন্ত্রের অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ ফারজানা চৌধুরী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মমন্ত্রণালয়ে  গাম্বিয়ার অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জের সঙ্গে ছিলেন গাম্বিয়ায় নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি নাফিসা বিনতে শফিক। বৈঠকে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনাও অন্তর্ভুক্ত ছিল। আলোচনায় গাম্বিয়ার সঙ্গে দ্বিপাক্ষিকভাবে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও খতিয়ে দেখা হয়। বিস্তারিত পড়ুন

যে কারণে হাম নির্মূলে পিছিয়ে বাংলাদেশ

২০২০ সালের মধ্যে হাম নির্মূল সম্ভব হবে– একসময় এমন আশা করেছিল বাংলাদেশ। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ২০২৬ সাল করা হলেও সেই লক্ষ্য পূরণ তো দূরের কথা, বরং বাস্তবতা এখন উল্টো চিত্র দেখাচ্ছে। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, হাসপাতালভিত্তিক মৃত্যুর হিসাব, টিকাদান বিস্তারিত পড়ুন

সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি গঠনের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক আলোচনার বিস্তারিত পড়ুন

৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে, ৪২টি জেলার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। বৈঠকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS