News Headline :
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ আরেকটা ফ্যাসিবাদ, অলিখিত বাকশাল: বিরোধীদলীয় নেতা বিএনপি কি আরেকটা আ. লীগ হওয়ার চেষ্টা করছে, প্রশ্ন হান্নান মাসউদের তুরাগের রানাভোলায় বস্তির আগুন নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে ১০০ কাউন্টার সিলগালা ‘স্থানীয় সরকার বিল পাস না হলে আ. লীগের মেয়রদের চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে’ সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা ওয়াকআউট করা কি অপরাধ—সংসদে প্রশ্ন বিরোধীদলীয় নেতার লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি সংসদে রেকর্ডসংখ্যক বিল পাস, একদিনে ৩১ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক

মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অব কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ

মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  সোমবার (২ মার্চ) বিকেলে তিনি মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। মধ্যপ্রাচ্যের ওই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। টেলিফোনে তারা চলমান সংকট এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন। তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশগুলোতে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। বিস্তারিত পড়ুন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হলেন খামেনির স্ত্রীও

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবারে (২৮ ফেব্রুয়ারি)  ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই বিস্তারিত পড়ুন

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো বিস্তারিত পড়ুন

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়। দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাইকে নিজ নিজ বিস্তারিত পড়ুন

দক্ষিণ ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫১ শিক্ষার্থী, আহত ৬০

দক্ষিণ ইরানের হোর্মোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনের দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। মোহাম্মদ রাদমেহর নামে একজন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন, ইসরায়েল ‘সরাসরি’ স্কুলটিতে হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার সময় বিদ্যালয়ে বিস্তারিত পড়ুন

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

ইরানের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘থামার’ আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়ায় বদর আল-বুসাইদি জানিয়েছেন, আজকের হামলায় তিনি ‘অসন্তুষ্ট’ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, সক্রিয় ও গম্ভীর আলোচনা একবার আবার ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি না যুক্তরাষ্ট্রের স্বার্থ বিস্তারিত পড়ুন

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বিস্তারিত পড়ুন

ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মাঝারি মানের। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প বিস্তারিত পড়ুন

আইসিসিবিতে তেহারি-বিরিয়ানি-কাবাব বিক্রি হয়ে যায় দুই ঘণ্টাতে

রাজধানীতে ইফতার ঘিরে গড়ে উঠেছে প্রতিযোগিতামূলক মার্কেটিং, নতুন স্বাদের পরীক্ষা এবং ব্র্যান্ড পজিশনিংয়ের লড়াই। সেই দৌড়ে এগিয়ে আছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে বসা ইফতার বাজার, যেখানে বিক্রির হিসাব মাপা হয় ঘণ্টায় আর জনপ্রিয়তা নির্ধারিত হয় সারির দৈর্ঘ্যে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর থেকেই ক্রেতাদের ঢল নামে। বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS