ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বিস্তারিত পড়ুন

ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মাঝারি মানের। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প বিস্তারিত পড়ুন

আইসিসিবিতে তেহারি-বিরিয়ানি-কাবাব বিক্রি হয়ে যায় দুই ঘণ্টাতে

রাজধানীতে ইফতার ঘিরে গড়ে উঠেছে প্রতিযোগিতামূলক মার্কেটিং, নতুন স্বাদের পরীক্ষা এবং ব্র্যান্ড পজিশনিংয়ের লড়াই। সেই দৌড়ে এগিয়ে আছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে বসা ইফতার বাজার, যেখানে বিক্রির হিসাব মাপা হয় ঘণ্টায় আর জনপ্রিয়তা নির্ধারিত হয় সারির দৈর্ঘ্যে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর থেকেই ক্রেতাদের ঢল নামে। বিস্তারিত পড়ুন

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক প্রস্তুতি: নৌমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।  সভায় মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রীচাপ বিস্তারিত পড়ুন

এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলা সম্ভব: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে কৃষি সম্ভাবনা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে এবং দেশের খাদ্যনিরাপত্তা ও বিস্তারিত পড়ুন

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকসহ-শিক্ষার্থীকে মারধর, চার পুলিশ ক্লোজড

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদকে মারধরের ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের দিকে সোহরাওয়ার্দী বিস্তারিত পড়ুন

চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী (পরিচিতি নম্বর: ৫২৯১)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। বিস্তারিত পড়ুন

লেখালেখিতে ফিরেছেন বিদায়ী উপদেষ্টা এম তৌহিদ হোসেন

সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এখন লেখালেখি করে সময় কাটাচ্ছেন। এ ছাড়া তিনি নিজ এলাকায় একটি বিদ্যালয়ের নিয়মিত খোঁজখবর রাখছেন।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন লেখালেখি করে সময় কাটাচ্ছেন। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে নরসিংদীর রায়পুরার সেরাজনগর মনছুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন। জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এম তৌহিদ হোসেন নিয়মিত লেখালেখি করতেন। এ ছাড়া তিনি নিয়মিত মিডিয়া টক শোতেও অংশ নিতেন। উপদেষ্টা পদ থেকে দায়িত্ব ছাড়ার পর আবার তিনি লেখালেখিতে মনোনিবেশ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা এর আগে বেশ কয়েকটি বই লিখেছেন। তিনি এক সময় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই ‘আফ্রিকা দক্ষিণ’ শিরোনামে একটি বই লিখেছেন। তার আগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন এম তৌহিদ হোসেন। ভারতের অভিজ্ঞতা নিয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর’ শিরোনামে একটি বই লিখেছেন। বিস্তারিত পড়ুন

সিলেটে ভারতীয় পণ্য-বিস্ফোরকদ্রব্য উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অপর এক অভিযানে পরিত্যাক্ত অবস্থায় রাখা বিস্ফোরকদ্রব্য উদ্ধার উদ্ধার করা হয়েছে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প–২৭ বীর ইউনিটের একটি দল চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহভাজন বিস্তারিত পড়ুন

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তৃতীয় কর্মদিবসে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন। সরকারের লক্ষ্য, আসন্ন ঈদের আগেই পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু করা। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) প্রধানমন্ত্রীর বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS