পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে মূল্য বৃদ্ধি না করা সরকারের বড় সফলতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশের বৈদেশিক ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এ তিন মাসেই বৈদেশিক ঋণ বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে বাংলাদেশের অর্থনীতির জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। প্রবাস আয়ের ওপর নির্ভরশীল বাংলাদেশের জন্য এই সংঘাত রেমিট্যান্স প্রবাহে ধীরগতির আশঙ্কা তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শ্রমবাজারে চাহিদা কমে যেতে পারে।ফলে বিস্তারিত পড়ুন
বর্তমান বাস্তবতায় বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতজনিত বিশেষ পরিস্থিতির মধ্যেই সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার সঙ্গে কুয়েতের বাংলাদেশ দূতাবাস দিবসটি উদযাপন করেছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান আঞ্চলিক বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে কুয়েত সরকার কর্তৃক জনসমাগমের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বিস্তারিত পড়ুন
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়ে উপলক্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী জপেল চাকমাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হবে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর বিস্তারিত পড়ুন
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে। কিন্তু এখনো বাসটি দৃশ্যমান হয়নি। দুর্ঘটনার পর সেখানে ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রমও কিছুটা ব্যাহত হচ্ছে। বুধবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য বিস্তারিত পড়ুন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেয়ার বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে বিস্তারিত পড়ুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশী এক যুবকের মৃত্যু হয়েছে। সেই লাশ দেখতে গিয়ে হৃদরোগে আক্রন্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। এর আগে সোমবার বিস্তারিত পড়ুন
বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নেপালের উপ-রাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদবকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) নেপালের উপ-রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের সরকারের পক্ষে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের সরকারের বিস্তারিত পড়ুন