জ্বালানি সংকট সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনে মানুষের দুর্ভোগের প্রেক্ষাপটে সরকারকে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। একইসঙ্গে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার এবং অপ্রয়োজনে বিস্তারিত পড়ুন

অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে: মুজিবুর রহমান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদরা ২৪’র গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেননি। যদিও অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে। তিনি বলেন, সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। সরকারের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নেওয়া। সোমবার বিস্তারিত পড়ুন

বিএনপি সংসদ সদস্যদের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার আহ্বান

বিএনপি সংসদ সদস্যদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিএনপির সংসদ সদস্যরা শপথের দিনই ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলেও দাবি করেন তিনি। রোববার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফেরা‌নোর বিষ‌য়ে বিএন‌পি সরকার স‌চেষ্ট আছে, এটা চলমান থাক‌বে। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান প্রতিমন্ত্রী। বিএন‌পি সরকার ক্ষমতায় আসার পর ভার‌তে অবস্থানরত ক্ষমতাচ‌্যুত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফেরা‌তে কো‌নো যোগা‌যোগ ক‌রে‌ছে কিনা জান‌তে চাইলে বিস্তারিত পড়ুন

গ্রামীণ উন্নয়ন-বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর কার্যকর সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে সংস্থাটির সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সোমবার (৯ মার্চ) মন্ত্রী সচিবালয়ে তার অফিসকক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন বিস্তারিত পড়ুন

দুর্ভোগ কমিয়ে বিমানের সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ভোগ কমিয়ে সেবা বিমানের জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য জানান। সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাও উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, বিমানের বিস্তারিত পড়ুন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প-অগ্নিনিরাপত্তা মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজধানীতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আঙিনায় অনুষ্ঠিত এই মহড়ায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিস্তারিত পড়ুন

শিল্পমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন ( Håkon Arald Gulbrandsen ) সাক্ষাৎ করেছেন। সোমবার (৯ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে তার দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বিস্তারিত পড়ুন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  সোমবার (৯ মার্চ) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের বিস্তারিত পড়ুন

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি। সোমবার (০৯ মার্চ) সচিবালয়ে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS