News Headline :

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই গোপন ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঁচ বছর করে টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে বর্তমান মহাসচিব আন্তোনিও বিস্তারিত পড়ুন

কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশীয় উৎপাদন থেকে ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এজন্য সরকারের ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা। বৃহস্পতিবার বিস্তারিত পড়ুন

জনতা ব্যাংকের আমিরাত শাখা গুটিয়ে নিতে প্রশাসক নিয়োগের নির্দেশ

পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ইউএই শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে। গত ১৫ জুলাই ইউএই কেন্দ্রীয় ব্যাংক থেকে জনতা ব্যাংকের ইউএই শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিস্তারিত পড়ুন

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

একীভূত হওয়া পাঁচটি ইসলামিক ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে নিয়োজিত প্রশাসককে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এখন থেকে ওই ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিস করবেন। এ কারণে বৃহস্পতিবার (৩০ জুলাই) এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম এবং তার প্রতিনিধিদের প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব বিস্তারিত পড়ুন

মিথ্যা ঘোষণায় আমদানিকৃত কোটি টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ১০১ কার্টন পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে এসব পণ্য আটক করা হয়। আটক করা পণ্যের মধ্যে ব্যবহৃত ল্যাপটপ, মোটরগাড়ির যন্ত্রাংশ, হাতঘড়ি, তথ্য সংরক্ষণের যন্ত্র ও ক্ষুদ্র আকৃতির পিসিসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য রয়েছে। বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন। আদেশে বলা হয়, পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (২৯ জুলাই) ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বিস্তারিত পড়ুন

তীব্র তাপদাহে বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার, হারাচ্ছে কর্মঘণ্টাও

তীব্র তাপদাহ ও অতিরিক্ত গরমে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। উৎপাদনশীলতা কমে যাওয়ায় শুধু ২০২৪ সালেই দেশের অর্থনীতিতে আনুমানিক ১৩০ থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৪ শতাংশের সমান।আর এতে শুধু ঢাকায় প্রতিবছর প্রায় ৪ বিস্তারিত পড়ুন

আরাকান আর্মির হাতে আটক ২৭ বাংলাদেশি শনাক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। আরাকান আর্মির হাতে আটক বা মিয়ানমারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২৭ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিস্তারিত পড়ুন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি বিস্তারিত পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এই বৈঠক হয়। ঢাকা সফরের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। বৈঠকে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS