নেভাদায় দাবানল, সরে যেতে বলা হয়েছে ৯০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের উপকণ্ঠে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ ও সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪২ হাজার মানুষকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরও ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শনিবার সকালে প্রথম আগুনের বিস্তারিত পড়ুন

পৌনে ৪ লাখ টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি পর্যায়ে সৌদি আরব, রাশিয়া, মরক্কো, কানাডা ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ টাকা দিয়ে ৩ লাখ ৬৫ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ইউরিয়া ৭০ হাজার টন, এমওপি ১ লাখ ১৫ হাজার টন, ডিএপি ১ লাখ ২০ বিস্তারিত পড়ুন

খাদ্যগুদাম ও ইমিগ্রেশনে নতুন প্রযুক্তি কেনার অনুমোদন সরকারের

খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের জন্য বিশেষ ক্রয় পদ্ধতি গ্রহণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত বিস্তারিত পড়ুন

নরসিংদীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক (ওরফে উল্লাহ) বিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কে হচ্ছেন বিএনপির প্রার্থী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনের আসন্ন উপনির্বাচনে এখনো বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি।তবে দেলাওয়ার হোসেনই আবার মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার বিস্তারিত পড়ুন

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না: রিজভী

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রুহুল বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় হামলার শিকার হন তিনি।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত আল বিস্তারিত পড়ুন

বিরোধীদলীয় নেতাকে সম্পাদকদের পরামর্শ – আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয়

গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমের সম্পাদকদের দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিস্তারিত পড়ুন

উচ্চ বেতনে চাকরির প্রলোভনে মানবপাচার: সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেপ্তার

সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মোটা বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন– মো. শামীম (৪০), মো. রুহুল আমিন (২৪), মো. হৃদয় হাসান (২৬), আবু রায়হান (২৯), মো. সানি মিয়া (২৫)। বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা আবু ইউসুফ বাবুল নামে এক গ্রাহকের সাত লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র। সোমবার (২৪ আগস্ট) দুপুরে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, দুপুরে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS