স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ। কাজ, পড়াশোনা কিংবা বিনোদনে এসব ডিভাইসের ব্যবহার বাড়ছে।তবে অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত ও মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ নয়, বরং এর ব্যবহার নিয়ন্ত্রণে রাখাই জরুরি।স্ক্রিন
বিস্তারিত পড়ুন
আমির খান অভিনীত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সাড়া জাগানো ছবি ‘গজনি’-র সেই ভয়ংকর ও আইকনিক খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মুম্বাইয়ের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই গুণী অভিনেতার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। অভিনেতার প্রয়াণের খবরটি ভারতের সংবাদমাধ্যম ‘মিড-ডে’-কে নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। আবেগঘন কণ্ঠে তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে প্রদীপ রাওয়াত ক্যানসার জয় করেছিলেন। তবে সম্প্রতি ব্যাধিটি ফের নতুন করে তার শরীরে আঘাত হানে। গত এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার রক্তের প্লেটলেট সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে নেমে গিয়েছিল।চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল ৫ আগস্ট তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১৯৮৫ সালে প্রয়াত মুকুল আনন্দ পরিচালিত এবং রাজ বাব্বর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘এতবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রদীপ রাওয়াত। তবে চলচ্চিত্রে পা রাখার আগেই ১৯৮৮ সালে বিআর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। নব্বইয়ের দশকে টেলিভিশন ও চলচ্চিত্রেরজগতে সমান গতিতে কাজ করে গেছেন এই অভিনেতা। এই সময়ে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ (১৯৯০), ব্যাপক জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘চন্দ্রকান্তা’ (১৯৯৪), ‘কয়লা’ (১৯৯৭) এবং ‘সরফরোশ’-এর (১৯৯৯) মতো স্মরণীয় সব প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন তিনি। দুই হাজারের দশকে টিভিতে কাজের পরিমাণ কমিয়ে দিলেও হিন্দি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখেন প্রদীপ রাওয়াত। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত অল-টাইম ব্লকব্লাস্টার ‘লাগান’ সিনেমায় ভুবন রূপী আমির খানের দলে থাকা অলরাউন্ডার ক্রিকেটার ‘দেবা সিং সোধি’-র চরিত্রটি তাকে নতুন করে খ্যাতি এনে দেয়। এর ঠিক সাত বছর পর ২০০৮ সালে এ আর মুরুগাদোসের ব্লকবাস্টার রিভেঞ্জ থ্রিলার ‘গজনি’-তে আমির খানের মুখোমুখি নৃশংস ও রক্ত হিম করা খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় করে তিনি ইতিহাসের পাতায় নাম লেখান। উল্লেখ্য, এই হিন্দি রিমেকের আগে ২০০৫ সালে সূর্য অভিনীত মূল তামিল ‘গজনি’ সিনেমাতেও তিনি একই খলনায়ক চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন।
বিস্তারিত পড়ুন
ফুটবল বিশ্বকাপের আয়োজক মার্কিন শহরগুলো ফিফার কাছে তাদের প্রাপ্য লাখ লাখ ডলারের পাওনা আদায়ের জন্য চাপ দিচ্ছে। শহরগুলোর দাবি, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনও পরিশোধ করা হয়নি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছিলেন যে, এই টুর্নামেন্টের
বিস্তারিত পড়ুন
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের পর লে পোর্জ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৪০০টিরও বেশি গোলা ও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় ফায়ার সার্ভিসের কমান্ডারের ভাষ্য, দাবানলের সময় যে বিস্ফোরণগুলো প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার ঘটনা বলে মনে করা হয়েছিল, সেগুলো আসলে তীব্র তাপে বিস্ফোরিত হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা-বারুদও
বিস্তারিত পড়ুন
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রধান সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস, ভ্যাট এবং আয়কর—এই প্রধান তিন খাত থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। রাজস্বের এই অঙ্ক আগের ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ বেশি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটাই পিছিয়ে
বিস্তারিত পড়ুন
জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজকে তারা এই বাংলাদেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে।কেউ যদি বলে বাংলাদেশে বিরোধী দলে একটা-দুইটা-চারটা দল, এটা আমরা বিশ্বাস করি না।
বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ও সৌদি আরব দ্বি-পক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’ বা সমন্বিত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করেছে। একইসঙ্গে বাংলাদেশের বন্দর, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন
বিস্তারিত পড়ুন
বরগুনার আমতলীতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়কের প্রায় ২০০ ফুট অংশ হঠাৎ দেবে গেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সড়কের ঝুঁকিপূর্ণ অংশ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও
বিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং সম্প্রীতির বন্ধনে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করবেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর
বিস্তারিত পড়ুন
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তারা রাজধানীর শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মরণ করেন। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের
বিস্তারিত পড়ুন