News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পুংলী এবং মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন- সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে চায়না আক্তার (২৫) এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি।চায়না আক্তার ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।  

রেলওয়ে পুলিশ জানায়, পুংলী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

অপরদিকে মগড়া এলাকায় এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী বাংলানিউজকে জানান, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS