News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
টিভি রিমোট নিয়ে ঝগড়া, রুমমেটকে গুলি করে হত্যা

টিভি রিমোট নিয়ে ঝগড়া, রুমমেটকে গুলি করে হত্যা


টিভি রিমোট নিয়ে ঝগড়া, রুমমেটকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কমআপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪

https://apis.google.com/u/0/se/0/_/+1/sharebutton?plusShare=true&usegapi=1&action=share&origin=https%3A%2F%2Fwww.banglanews24.com&url=https%3A%2F%2Fwww.banglanews24.com%2F&gsrc=3p&ic=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fabc-static%2F_%2Fjs%2Fk%3Dgapi.lb.en.y0xCMa4KeeI.O%2Fd%3D1%2Frs%3DAHpOoo8-3MGCaatZB3kdS5TpZdd-gOSBHg%2Fm%3D__features__#_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart%2Concircled%2Cdrefresh%2Cerefresh%2Conload&id=I0_1705319941909&_gfid=I0_1705319941909&parent=https%3A%2F%2Fwww.banglanews24.com&pfname=&rpctoken=15890162

টিভি রিমোট নিয়ে ঝগড়া, রুমমেটকে গুলি করে হত্যা 

রুমমেটকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ফক্স নিউজের বরাতে এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ডোমনিক স্কট নামে ২৭ বছর বয়সী রুমমেটকে হত্যার অভিযোগে রিচার্ড বেনাগ (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করে প্রিন্স জর্জের কাউন্টি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ঘটনার বিবরণে প্রিন্স জর্জের কাউন্টি পুলিশ জানায়, স্কট বারবার বেনাগকে জিজ্ঞাসা করেছিলেন টিভির রিমোটটি কোথায়, এই সময় বেনাগ মাথায় কম্বল দিয়ে তাকে উপেক্ষা করে যাচ্ছিল।  
বেনাগের দাবি তিনি সোফায় ঘুমিয়ে পড়েছিলেন এবং কিচেনে স্কটের চেঁচামেচিতে তিনি যখন কম্বল সরান তখন স্কটকে হাতে দুটি ছুরি হাতে দেখতে পান।

সেসময় তিনি সোফা থেকে লাফিয়ে উঠে, তার বন্দুক নিয়ে গুলি করতে শুরু করেন এবং তৃতীয় তলায় দৌড়ে উঠে পড়েন। তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তিনি আরও দাবি করেন তার ছোঁড়া কোনো গুলি স্কটের শরীরে লাগেনি এবং স্কটের শরীরে তিনি কোনো গুলির চিহ্ন দেখতে পাননি। যার কারণে তিনি আবার ঘুমাতে চলে যান।

পুলিশ বলছে তারা স্কটের বেডরুমে বেশকিছু গুলির চিহ্ন খুঁজে পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS