News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার তীব্র নিন্দা রাশিয়ার

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার তীব্র নিন্দা রাশিয়ার

ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

শুক্রবার দেশটির পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইয়েমেনে পশ্চিমারা এ বিমান হামলা চালিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে এ হামলা চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান বাহিনী বলেছে, তারা গাজা উপত্যকায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনে একাধিক হুথি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ওয়াশিংটন এবং লন্ডন আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা করে দেখিয়েছে নিজেদের স্বার্থে কতটুকু ধ্বংসাত্মক কাজ করতে পারে।

জাখারোভা আরও লিখেছেন, ইয়েমেনে মার্কিন বিমান হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অবজ্ঞার আরেকটি উদাহরণ।

শুক্রবার সকালে একটি টেলিভিশন ব্রিফিংয়ের সময় জাখারোভা বলেন, ইয়েমেনে হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকিস্বরূপ।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিন্দা করার আহ্বান জানান।

রাশিয়া ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ করেছে। দেশটি আশা করছে শিগগিরই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: দ্য মস্কো টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS