News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
শিবচরে অটোরিকশা চাপায় নিহত ১

শিবচরে অটোরিকশা চাপায় নিহত ১

মাদারীপুর জেলার শিবচরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে অপর অটোরিকশার চাপায় মজিবুর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত মুজিবুর রহমান উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোল্লাকান্দি এলাকার মৌলবী সরাফ উদ্দিনের ছেলে। নিহতের চাচাতো ভাই কলেজশিক্ষক শিপন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মুজিবুর রহমান শিবচর বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে নিজ বাড়ি আসছিলেন। এ সময় তিনি অটোরিকশা থেকে পড়ে গেলে পেছনে থেকে আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,এ বিষয়ে এখনও কোনো তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS