News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে স্কুলশিক্ষিকার স্কুটি পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

রাঙামাটিতে স্কুলশিক্ষিকার স্কুটি পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী চাকমার ব্যবহৃত স্কুটি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন জুড়াছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই)  মোরশেদ আলম।

এসআই বলেন, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের ফ্ল্যাটের কে বা কারা ভেঙে শিক্ষিকা শিউলী চামার স্কুটি পুড়িয়ে দেয়। ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে বসবাস করছিলেন শিক্ষিকা।

শিক্ষিকা শিউলী বলেন, ঘটনার দিন আমরা রাঙামাটি জেলা সদরে এসেছিলাম। বিষয়টি দুঃখজনক।

জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS