News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন ক্রিস ক্রিস্টি

রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন ক্রিস ক্রিস্টি

ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নিউ জার্সির সাবেক গভর্নর ও রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন।

নিজে সরে গেলেও ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন তিনি। ক্রিস্টি বলেন, আমি নিশ্চিত করছি কোনওভাবেই ডোনাল্ড ট্রাম্পকে আর কখনওই আমেরিকার প্রেসিডেন্ট হতে দেব না। এটি আমার নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক জরিপে নির্বাচনী দৌড়ে পিছিয়ে ছিলেন রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতেই ট্রাম্প বিরোধীদের এই পদক্ষেপ।

জরিপে দেখা দেখেছে, রিপাবলিকান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রার্থী প্রতিযোগিতায় ক্রিস্টি না থাকলে ট্রাম্প ৪৬ শতাংশ থেকে ৩২ শতাংশের ব্যবধানে হ্যালিকে বেছে নেবেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়কে দুই-প্রার্থীর প্রতিযোগিতায় রূপান্তরিত করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS