News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
দুই ছেলেকে নিয়ে শাকিব খানের ঈদ উদযাপন

দুই ছেলেকে নিয়ে শাকিব খানের ঈদ উদযাপন

পরিবারের সঙ্গে ঈদের দিনটি কাটাতে সবাই পছন্দ করেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানও তার ব্যতিক্রম নয়। ঈদে দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে মেতে ছিলেন।

এবারের ঈদ উদযাপনের বিষয়ে গণমাধ্যমকে শাকিব জানান, ঈদের দিন সকালে বারিধারার মসজিদে ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে মায়ের হাতে বানানো কয়েক পদের সেমাই নিয়ে ঈদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। এরপর খাওয়া হয় পছন্দের মোরগ–পোলাও। এরপর আসে দুই ছেলে।

শাকিব জানান, ‘আব্রাহাম তো বড় হচ্ছে। ওর কৌতূহল অনেক। নানা ধরনের প্রশ্ন করে। অনেক কিছু জানতে চায়। ওর এসব প্রশ্নের উত্তর দিতে আমারও বেশ ভালো লাগে। ঈদের দিন বাবা–ছেলের সুন্দর সময় কেটেছে।  আর শেহজাদ তো এখনো ছোট। নিজের মতো করে খেলাধুলা করতে পছন্দ করে। গেমস বেশি পছন্দ করে। আর গাড়ি চালায়। বীর যখন এসব করে, তখন আমি সঙ্গ দিয়ে থাকি। সময়টা দারুণ কাটে।’

এবারের ঈদে এসেছে শাকিব খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমা। তপু খান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তার সাবেক স্ত্রী শবনম বুবলী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS