News Headline :
জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি আইআরজিসির
নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি কানাডা সরকার: হাইকমিশন

নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি কানাডা সরকার: হাইকমিশন

বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কানাডা সরকারের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষক পাঠানো হয়নি।  

এ নির্বাচন পর্যবেক্ষণে আসা কানাডার নাগরিকদের মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকার কানাডার হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, বাংলাদেশে ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি।  

পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের দেওয়া মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।

৭ জানুয়ারি  নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন বিদেশি পর্যবেক্ষকরা। সেখানে কানাডা থেকে আসা দুজন প্রতিনিধি ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS