News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
হুইলচেয়ারে করেই শ্রীলঙ্কায় পার্নো মিত্র

হুইলচেয়ারে করেই শ্রীলঙ্কায় পার্নো মিত্র

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। অভিনয়ের পাশাপাশি ভ্রমণ পিপাসু এই অভিনেত্রী। গেল ডিসেম্বরে দুবাইতে ঘুরতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান। ব্যান্ডেজও করা হয়েছে। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু কে শোনো কার কথা! এই অবস্থায় হুইলচেয়ারে বসে শ্রীলঙ্কা ঘুরছেন তিনি।

সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। তা দেখে অনুরাগীরা তো বেশ অবাক। বলছেন, এ কী পাগলামি! অভিনেত্রীর শারীরিক অবস্থায় জানতে চাইছেন তারা।

ভারতীয় একটি গণমাধ্যমে পার্নো বলেন, আমার ঘুরতে খুবই ভালো লাগে। আর অনেক আগে থেকেই শ্রীলঙ্কা বেড়ানোর জন্য আমাদের সব বুকিং করা ছিল। তাই বান্ধবীর সঙ্গে চলেই এলাম।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। ব্যথা কিছুটা কম। তবে আবারও ব্যথা হলে এমআরআই করাতে হবে। তবে হুইলচেয়ারে বসেই অনেকটা ঘুরছি। বেশি হাঁটছি না। তারপরও কোনো সমস্যা হলে বান্ধবী তো আছেই।’

জানা গেছে, ১০ জানুয়ারি কলকাতায় ফিরবেন পার্নো। তারপর জমে থাকা কাজগুলো করবেন। এরমধ্যে সময় বের করে আবার উড়াল দেবেন অন্য কোনো দেশ ঘুরতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS