News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

ভারতের আসামে রাজ্যে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যটির দেরগাঁওয়ে এই ঘটনা ঘটে। খবব এএনআই,ইন্ডিয়া টুডে।   

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম গুলো বলছে, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে হয়। ৪৫ জন যাত্রীকে নিয়ে পিকনিকের উদ্দেশে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ভোর ৩ টার দিকে ওই বাসের যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত যাত্রীদের জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS