News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ভারতে আশ্রয় নেওয়া ১৫১ সেনাকে ফিরিয়ে নিল মিয়ানমার

ভারতে আশ্রয় নেওয়া ১৫১ সেনাকে ফিরিয়ে নিল মিয়ানমার

ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া ১৫১ জন সেনাকে ফিরিয়ে নিয়েছে মিয়ানমার।

তারা গত সপ্তাহে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠির দ্বারা তাদের শিবিরগুলো দখল করার পর মিজোরামে পালিয়ে যান।মঙ্গলবার তাদের মিয়ানমারের সামরিক উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনা হয়।

সৈন্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণ করে। পুরো ব্যবস্থাটি নয়াদিল্লির তত্ত্বাবধানে ছিল।

উড়োজাহাজটি মিয়ানমারের মান্দাল থেকে যাত্রা করে এবং মিজোরামে অবতরণ করে পরে ১৫১ জন সেনাকে প্রতিবেশী দেশ থেকে দুটি উড়োজাহাজ নিয়ে যায়।

গত ২৯ ডিসেম্বর গণতন্ত্রপন্থি একটি সশস্ত্র গোষ্ঠির আক্রমণে মিয়ানমারের ১৫১ জন সেনা ‘তাতমাদও’ নামেও পরিচিত একটি ক্যাম্প থেকে পালিয়ে যায় এবং তারা অস্ত্র নিয়ে মিজোরামের লংটলাই জেলায় প্রবেশ করে।

ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় বন্দুক যুদ্ধে গুরুতর আহত সেনাদের আসাম রাইফেলস চিকিৎসা প্রদান করে। তারা লংটলাইয়ের পারভাতে আসাম রাইফেলসের আশ্রয়ে ছিলেন।

গত নভেম্বরের শুরুতে সীমান্তের কাছে তাদের শিবিরগুলো গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে বেদখল হওয়ার পরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মিয়ানমারের ১০৪ সেনা ভারতের মিজোরামে পালিয়ে যান।

পরে ভারতীয় বিমান বাহিনী তাদের উড়োজাহাজে করে মনিপুরের মোরেতে নিয়ে যায়, যেখান থেকে তারা মিয়ানমারের সীমান্ত শহর তামুতে প্রবেশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS