News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জন পিলজার আর নেই

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জন পিলজার আর নেই

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী বিদেশি সাংবাদিক জন পিলজার আর নেই। পিলজার মক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রকৃত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছিলেন।

গত শনিবার (৩০ ডিসেম্বর) ৮৪ বছর বয়সী এই বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক লন্ডনে মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান পিলজারের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতার পরিবার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, জন পিলজারের পরিবার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, তিনি গত ৩০ ডিসেম্বর ৮৪ বছর বয়সে মারা গেছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় জন্ম নিলেও জন পিলজার জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন লন্ডনে। তিনি শুরু থেকেই পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি ও আদিবাসী লোকজনের ওপর সংখ্যাগরিষ্ঠদের আচরণ নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকায় থেকে সংবাদ সংগ্রহ করেছেন।

এছাড়া তিনি ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়ার যুদ্ধ, বায়াফ্রাসহ বিভিন্ন সংঘাতের সংবাদ নিজে সরাসরি সংগ্রহ করেছেন। কর্মজীবনে তিনি রয়টার্স, ডেইলি মিররসহ ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল আইটিভিতে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS