News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ফরিদপুরে নির্বাচনী জনসভায় পৌঁছেছেন শেখ হাসিনা

ফরিদপুরে নির্বাচনী জনসভায় পৌঁছেছেন শেখ হাসিনা

ফরিদপুরের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

মঙ্গলবার (জানুয়ারি ০২) দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুর এসে পৌঁছান আওয়ামী লীগ প্রধান। সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে জনসভায় বিকেল ৩.১৫ মিনিটে যোগ দিন তিনি।  

শেখ হাসিনার আগমনকে ঘিরে পুরো শহরে এখন উৎসবের আমেজ, গোটা শহরে সাজ সাজ রব।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দিতে মঙ্গলবার (জানুয়ারি ০২) সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন মানুষ।  

সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক।

নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা।

সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS