News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
মা হারানোর ১২ বছর, আবেগে যা বললেন দীঘি

মা হারানোর ১২ বছর, আবেগে যা বললেন দীঘি

এক যুগ আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। মায়ের মৃত্যুর সময় খুবই ছোট ছিলেন দীঘি।তবে এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে উঠেন তিনি!

শুক্রবার (২৯ ডিসেম্বর) মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে দীঘি মাকে নিয়ে স্মৃতিচারণ করে সে কথাই জানালেন।  

দীঘি লেখেন, মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর আর এক ফোঁটাও নিঃশ্বাস নিতে ইচ্ছা করে না।

এরপরই তিনি লেখেন, তোমার সঙ্গে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি। অনেক কথা জমে গেছে মা, তোমার পরামর্শ, তোমার নির্দেশনা তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি মা তোমাকে।

দীঘি আরও লেখেন, অনেক মজার স্মৃতি জমে আছে, তোমাকে বলতে চাই। অনেক নালিশ জমে আছে, তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মা।

সবশেষ স্ট্যাটাসটিতে মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS